Skip to main content

Posts

সুন্নি / আহলে সুন্নত এবং শিয়াদের বিভিন্ন বিষয়ে তুলনামূলক বইপুস্তক কিতাব গ্রন্থসমূহ। পর্ব ০২

  কুরআনের উল্লেখযোগ্য অনুবাদ ও তাফসীর গ্রন্থ সমূহ ২.১ পবিত্র আল কুরআনুল কারীম ইসলামের প্রধান ও প্রথম ধর্মীয় উৎস, ধর্মগ্রন্থ। পবিত্র কুরআন মহান আল্লাহ তায়ালার নাজিলকৃত কালাম, আসমানী কিতাব যা মহানবী শেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ সাঃ এর উপর নাজিল বা অবতীর্ণ হয়েছিল । পবিত্র কুরআন ৩০ পারা। মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন : إِنَّا نَحْنُ نَزَّلْنَا ٱلذِّكْرَ وَإِنَّا لَهُۥ لَحَـٰفِظُونَ অর্থ : "নিশ্চয় আমি কুরআন নাযিল করেছি, আর আমিই তার হেফাযতকারী "(সুরা হিজর, আয়াত ০৯)। এটা সকলের জানা ও বুঝা উচিৎ যে সারাবিশ্বের সকল মুসলিমদের পবিত্র কুরআন ৩০ পারা অপরিবর্তিত বা একই। তাই সুন্নি ও শিয়া মুসলিম উভয়ের কুরআনই অপরিবর্তিত ও অবিকৃত অবিস্থায় আছে, এতে কোন ধরনের পরিবর্তন কিংবা বিকৃতি হয়নি। একথা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে, রাসূল মুহাম্মদ সা. এর যুগে বিভিন্ন বিষয়ে গ্রন্থ সংকলনের তৎপরতা ছিল খুবই কম। আর প্রিয়নবী সা. এর জীবদ্দশায় গ্রন্থ সংকলনের প্রয়োজনও তেমন ছিল না। কারণ তখন পবিত্র কুরআনের তাফসীর বিষয়ে সাহাবায়ে কিরাম রা. কোন সমস্যার সম্মুখীন হলে মহানবী, শেষ নবী, রাসূল মুহাম্মদ সা. এর নিকট জিজ্ঞ...
Recent posts

সুন্নি / আহলে সুন্নত এবং শিয়াদের বিভিন্ন বিষয়ে তুলনামূলক বইপুস্তক কিতাব গ্রন্থসমূহ

  সুন্নি / আহলে সুন্নত এবং শিয়াদের বিভিন্ন বিষয়ে তুলনামূলক বইপুস্তক কিতাব গ্রন্থসমূহ। Comparative differences between books on various subjects of Sunni and Shia Muslims পর্ব ০১ Part 01 আমরা সবাই জানি যে ইসলাম ধর্মের অনুসারী বা মুসলিমদের মধ্যে প্রধান দুটি মতবাদ বা শাখা হলো সুন্নি ও শিয়া । সুন্নি ও শিয়া মুসলিমদের মধ্যে  আকীদা, ইবাদত, ফিকহ, ইসলামী ইতিহাস, হাদিস, তাফসির, ক্যালেন্ডার-সংক্রান্ত কিছু বিষয় এবং বিভিন্ন ধর্মীয় দিবস পালনের ক্ষেত্রে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়েছে। যেমন—নামাজ আদায়ের পদ্ধতি,রোজা রাখার সময়, রাসূলুল্লাহ সাঃ এর জন্মতারিখ সম্পর্কে মত, বিশেষ কিছু আনন্দ খুশি ও শোক দিবস পালন, কিংবা হিজরি ক্যালেন্ডারের নির্দিষ্ট দিনের মর্যাদা সম্পর্কে দৃষ্টিভঙ্গিতে পার্থক্য দেখা যায়। ৬৩২ খ্রিস্টাব্দে বিদায় হজ থেকে ফেরার পথে গাদীরে খুমে নবী সাঃ হযরত আলী (রা. ও আঃ) সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। শিয়ারা এটিকে আলী (রা. ও আঃ)-এর উত্তরাধিকার ঘোষণার দলিল মনে করেন, আর সুন্নিরা এটিকে তাঁর মর্যাদা ও ভালোবাসার ঘোষণা হিসেবে ব্যাখ্যা করেন। নবী সাঃ -এর ইন্তেকালের পর সাকীফায় সাহাবাদে...

সুন্নী বা আহলে সুন্নত এর দৃষ্টিকোণ থেকে গাদীরে খুম ও ঐতিহাসিক মুবাহিলার ঘটনা

  ১৮ জিলহজ ঐতিহাসিক গাদীরে খুমের ঘটনা ও ২৪ জিলহজ ঐতিহাসিক মুবাহিলার ঘটনা সংঘটিত হয়েছিল। এ দুই ঘটনার মাধ্যমে নবীজি সাঃ এর আহলে বাইতের শান মান মর্যাদা প্রকাশ পায়। কিন্তু খুব দুঃখজনক হলেও সত্য যে আমাদের বাংলাদেশের প্রায় অনেক মুসলিমরা এই গাদীরে খুম ও মুবাহিলার ঘটনা প্রসঙ্গে তেমন কিছুই জানে না। অপরদিকে ১৮ জিলহজ গাদীরে খুমের ঘটনার স্মরণে শিয়ারা ঈদে গাদীর ও ২৪ জিলহজ ঐতিহাসিক মুবাহিলার ঘটনার স্মরণে ঈদে মুবাহিলা এ দুটি আনন্দ উৎসব পালন করে থাকে।  ১৮ জিলহজ্জ, ১০ম হিজরী সন। প্রিয়নবী ﷺ বিদায় হজ্জ শেষে মক্কা শরীফ থেকে মদিনা শরিফ অভিমুখে ফিরছেন। প্রায় ১ লক্ষ ১৫ হাজার সাহাবায়ে কেরামের সবাই যে যার যার গন্তব্যের দিকে রওয়ানা দিয়েছেন।মক্কা শরীফ ও মদিনা শরিফের মধ্যবর্তী "গাদিরে খুম" নামক পানির উৎসের কাছে কাফেলা পৌঁছালে সেখানে যাত্রাবিরতি করেন। তাবু টানানো হলো ও মিম্বর নির্মাণ হলো। সেখানে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে তিনি একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন। তিনি আল্লাহর প্রশংসা করার পর উম্মতের জন্য দুটি গুরুত্বপূর্ণ বিষয়—আল্লাহর কিতাব (কুরআন) এবং আহলে বায়ত (নবী পরিবারের সদস্যগণ)—আঁকড়ে ধরার উপদেশ ...

মুসনাদে হাবীব এর অনুবাদ (পর্ব ১)

 মুসনাদে হাবীব (পর্ব ১)  মূল : আবু আমর আল রাবী বিন হাবীব আল আজদী আল ফারাহেদী আল ওমানী (মৃত্যু— ১৮০ হিজরী)   অনুবাদ - শেখ আহসান উদ্দিন ( Sheikh Ahasan Uddin)  প্রথম অধ্যায় باب (۱) في النية   ١ – قال أَبُو عَمْرٍو الرَّبِيعُ بْنُ حَبيبِ بْنِ عَمْرٍو البَصْرِيُّ : حَدَّثَنِي أَبُو عُبَيْدَةَ مُسْلِمُ  بْنُ أَبِي كَرِيمَةَ التَّمِيمِيُّ عَنْ جَابِرِ بْنِ زَيْدِ الْأَزْدِيَّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ قَالَ : نِيَّةُ الْمُؤْمِنِ خَيْرٌ مِنْ عَمَلِهِ  ০১. আবু আমর আল রাবী বিন হাবীব বিন আল বসরী বলেন, " আবু উবাইদাহ মুসলিম বিন আবু কারিমা আল তামীমি এর সূত্রে আমাকে জাবের বিন যায়েদ আল আজদীর কাছ থেকে বলেছেন "। " আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত, মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ বলেন, একজন মুমিনের নিয়ত তার কর্মের চেয়ে উত্তম "। ٠٢ وبهذا السَّنَدِ فِي رِوَايَةٍ أُخْرَى عنه عَلَيْهِ السَّلَامُ ، قال : «الأَعْمَال بِالنِّيَّاتِ (۱) ، وَلِكُلِّ . أَمْرِي مَا نَوَى  ০২. তার সনদ থেকে অন্য আরেকটি বর্ণনায় এই প্রেক্ষাপটের সাথে, তিনি বলেন: "ক...

নয়া দুনীয়া, নয়া বাস্তবতা

  ইরান ও যুক্তরাষ্ট্রের বর্তমান সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে অনেক বিশ্লেষকের দৃষ্টিতে সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে উঠে আসছে চীন ও ইসরাইল। আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হিসেবে অনেকেই দেখছেন যুক্তরাষ্ট্র-কেই। ইসরাইল প্রকাশ্যেই চায় এই সংঘাত আরও কিছুদিন স্থায়ী হোক, যাতে আঞ্চলিক সমীকরণ তার অনুকূলে যায়। অন্যদিকে চীন সরাসরি কিছু না বললেও নীরবে এমন পরিস্থিতি দীর্ঘায়িত হলে তার কৌশলগত সুবিধা বাড়ে বলেই ধারণা করা হয়। ভবিষ্যতে নিজেদের স্বার্থে চীন ও ইসরাইলের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এদিকে পাকিস্তান আন্তর্জাতিক রাজনীতিতে নিজেকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, যদিও তা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত নয়। অন্যদিকে ভারত অনেকটা পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কিন্তু সরাসরি কোনো পদক্ষেপ নিচ্ছে না, বা নিতে পারছে না। ইসরাইলের আরেকটি কৌশলগত লক্ষ্য হতে পারে ন্যাটো-কে তুলনামূলকভাবে দুর্বল করে ফেলা। কারণ, তাদের গ্রেটার ইসরাইল পরিকল্পনার অংশ হিসেবে সিরিয়ার দিকে আরও আগ্রাসীভাবে অগ্রসর হতে গেলে তুরস্ক-এর সঙ্গ...

কনজারভেটিভ সমাজে গণতন্ত্র: বাংলাদেশের বাস্তবতা ও আন্তর্জাতিক উদাহরণ

  লিখেছেন – মাবরুরুল হক ভূমিকা গণতন্ত্র একটি বহুমাত্রিক রাজনৈতিক ব্যবস্থা, যার রূপ দেশ ও সমাজভেদে পরিবর্তিত হয়। পশ্চিমা রাষ্ট্রগুলোতে গণতন্ত্র উদারনৈতিক (লিবারেল) দর্শনের উপর দাঁড়ালেও, বাংলাদেশের মতো কনজারভেটিভ সমাজে গণতন্ত্রের বাস্তবতা ভিন্ন। এখানে ধর্ম, পরিবারকেন্দ্রিক মূল্যবোধ ও ঐতিহ্য সমাজের চালিকা শক্তি। ফলে গণতন্ত্রকে কার্যকর করতে হলে তাকে এই সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে হয়। কনজারভেটিভ গণতন্ত্র: একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি কনজারভেটিভ গণতন্ত্র এমন এক কাঠামো, যেখানে জনগণের রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত হয়, কিন্তু তা সমাজের ধর্মীয়, ঐতিহ্যগত ও সাংস্কৃতিক ভিত্তিকে অস্বীকার করে নয়—বরং সেগুলোকেই রাষ্ট্রের ভিত্তি হিসেবে গ্রহণ করে। এই মডেলে ব্যক্তি স্বাধীনতা থাকে, তবে তা সমাজের ঐক্য, নৈতিকতা ও মূল্যবোধের সঙ্গে ভারসাম্য রেখে পরিচালিত হয়। এটি পশ্চিমা লিবারেল গণতন্ত্রের বিপরীতে একটি সমাজ-নির্ভর, মূল্যবোধভিত্তিক গণতন্ত্র। আন্তর্জাতিক প্রেক্ষাপটে উদাহরণ তুরস্কে এরদোয়ানের নেতৃত্ব:   এরদোয়ান “কনজারভেটিভ ডেমোক্রেসি” ধারণার রূপকার, তিনি এটাকে বাস্...

অর্ধ শাবানের দোয়া

  আল্লাহুম্মা ইয়া জাল্ মান্নি লা ইউমান্নু আলাইহি আহাদ, ইয়া জাল্ জালালি ওয়াল ইকরাম,ইয়া জাল্ তাউলি ওয়াল ইন‘আম,লা ইলাহা ইল্লা আন্তা,যাহরাল লাজিঈন,ওয়া জারাল মুসতাজিরিন, ওয়া আমানাল খায়িফিন। আল্লাহুম্মা ইন কুনতা কাতাবতানি ইন্দাকা ফি উম্মিল কিতাব শাকিয়্যান আও মাহরূমান, আও মাতরূদান,আও মুকতারণ আলাইয়া ফির রিজক,ফামহু আল্লাহুম্মা বিফাদলিকা শাকাওয়াতি ওয়া হিরমানি,ওয়া তারদি, ওয়া ইক্তিরা রিজকি,ওয়া সাব্বিতনি ইন্দাকা ফি উম্মিল কিতাব সাঈদান ওয়া মারযূকান বিল খাইরাত।ফাইন্নাকা কুলতা ওয়া কাওলুকাল হক্ক ফি কিতাবিকাল মুনাযযাল আলা লিসানি নাবিয়্যিকাল মুরসাল: "ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত, ওয়া ইন্দাহু উম্মুল কিতাব।" ইলাহি,বিত্-তাজাল্লিল আ‘যম ফি লাইলাতিন নিসফি মিন শাহরিশ শা‘বানিল মু‘আয্যমিল মুকাররম, আল্লাতি ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম, ওয়া ইউব্রাম,আন তাকশিফা আন্না মিনাল বালা মা না‘লামু ওয়া মা লা না‘লাম,ওয়া মা আন্তা বিহি আ‘লাম। ইন্নাকা আন্তাল ‘আজিযুল আকরাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।