Skip to main content

২০২৪ এ জুলাই গন অভ্যুত্থান স্মরণে আমার লেখা একটি কবিতা

 



কত শত রক্তের বিনিময়ে 

অন্ধকার থেকে মুক্ত আমার বাংলাদেশ। 

কয়েক মাসের ক্ষোভ ও কান্নার পরে এসেছে শান্তি স্বস্তি। 

জুলাই–আগস্টের দিনগুলোতে 

জেগেছে বাংলার ছাত্র জনতা। 

জনতার সফল সংগ্রাম বিপ্লবে অভ্যুত্থানে 

দূর হয়েছে কর্তৃত্ববাদী স্বৈরশাসক হাসিনা এর শাসন । 

বিজয়ী সালাম তোমাদের প্রতি 

হে বাংলাদেশের ছাত্র যুব জনতা । 

১৫ বছরের জুলুম অত্যাচার শেষে 

সোনার বাংলাদেশে এসেছিল নতুন সূর্যোদয়। 

শহীদ সাইদ আসিফ মুগ্ধ ওয়াসিমদের আত্মদানে

দেশে চলবে না কোনো ফ্যাসিবাদ বৈষম্য ও স্বৈরশাসন । 

আমরা এই ছাত্র-জনতার বিপ্লব কে

বেহাত হতে দিবো না ৷

এই মুক্ত বাংলাদেশে আর চলবে না  

যাকে তাকে গণহারে রাজাকার বলার অপসংস্কৃতি । 

এই মুক্ত নতুন বাংলাদেশে আর চলবে না 

৭১ এর মুক্তিযুদ্ধকে পুজি করে হওয়া অপরাজনীতি । 

সময় এসেছে অর্থনীতি শিক্ষা সব খাতে সংস্কারের

থাকবে না কোনো দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসবাদ । 

স্বৈরশাসকের দালাল দোসরের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে 

সজাগ হওয়ার সময় এসেছে বাংলাদেশের জনতার । 

আমি বাস্তবে দেখিনি ১৯৫২,৬৯,৭১ ও ৭৫ এর দিনগুলো 

কিন্তু দেখেছি এই ২৪ এর জুলাই-আগস্টের দিনগুলো। 

এই জুলাই-আগস্টে ছাত্রজনতার

 এ বিপ্লবে ৫২ ও ৭১ ছিল আমাদের অনুপ্রেরণা । 

৭৫ এর নভেম্বর ছিল আমাদের অনুপ্রেরণা ।  

এই নতুন বাংলাদেশ থাকুক অটুট অবিচল শান্তিময় 

এই দোয়া করি জগতসমূহের প্রতিপালক মহান রবের নিকট।


(কবিতাটি ২০২৪ এর সেপ্টেম্বর–নভেম্বরে মধ্যবর্তী সময়ে লেখা) 

Comments