Skip to main content

রত্নভান্ডার ১ম খন্ড (Part 1 পর্ব -১)

রত্নভান্ডার এটা একটা মুসলিম আধ্যাত্মিক গীতিকবিতার সংকলন, মাইজভান্ডার,চট্টগ্রাম থেকে প্রকাশিত। 


 প্রথম অধ্যায় ফজু মিঞা চৌধুরী ছাহেবের রচিত “ তত্ত্ব রত্ন ” বহি হইতে সংস্কলিত ১ নং শে'র 



আমার মনের ঠিক নাইরে-আমার দিলের ঠিক নাই । কোন পথে যাইব পন্থা উদ্দেশি না পাই।। 

ক্ষণে রাজ বস্ত্র পরি - ক্ষণে পরী হয়ে উড়ি ।

 কখনও বিমানে চড়ি - চৌদিকে বেড়াই ।। 

ক্ষণে লই জমিদারি - ক্ষণে করি সওদাগরী । 

তক্তে বসি রাজা হই - হুকুম চালাই ।। 

কখন যাই নাচে গানে - ক্ষণে থাকি সুরাপানে । 

লোকের ভয়ে কখন যাই - নামাজে দাঁড়াই ।। 

প্রতিদিন করি মনে রাত্রে থাকব প্রভুর ধ্যানে । 

ফজরে কি খাব জপি - সজিদাতে যাই ক্ষণে সাধু বেশ ধরি- ঘন ঘন মালা নাড়ি । 

আচ্‌কান চোগা গায়ে মাথে শামলা উড়াই ।। 

কিসে লোকে ভাল বলে আছি কেবল সেই ছলে । 

মনের কথা প্রকাশিলে লজ্জার অন্ত নাই ।। 

ও মন ; তুমি কথা শুন - তুমি মোটা গাধা হেন । 

খেওনা খেওনা খেতে পানিরে ঘোলাই ।। 

তুমি কি খাইয়াছ পারা মন হইয়াছে তার ধারা । 

শীঘ্র পারা বাহির কর মাইজভাণ্ডরে যাই ।




২ নং শে'র 
তুমি কেন কর বল বল - (২)।
বলি - এ পাইলে তোরে দিবে রসাতল ।। 
বিক্রম সাহসে বলে করিলা সমর-
বন পশু সিংহ ব্যাঘ্ৰ মারিলা বিস্তর 
এজন্য বলি তোরে বলয় সকল ? 
কাম , ক্রোধ , লোভ , মোহ , লজ্জা পঞ্চজন , তারাতো তোমার সঙ্গে সাথী অনুক্ষণ । 
কানে ধরি ঘুরায় তোরে , তারা যেন ঘুরায় কল ।। 
পাঁচের মধ্যে একের শক্তি করিতে সংহার- 
না পারিলে তবে কি তোর বলের বাহার 
তোমারে যে বলী বলে ঐ সব পাগল ।।










৩ নং শে'র 
ওরে বৃদ্ধ মন কি কারণ , কর ধন ধন ।। 
নিধন সময় তোর-বাকী আছে অল্পক্ষণ।। 
ছাড়িবে ছাড়িবে যাহা–কেন উপার্জনে তাহা । 
বিক্রয় করিতেছে আহা–মহামূল্য আয়ুধন ।।
অসময়ে যেই ধনে–যুঝিবে সমন সনে । 
কেন তাহা উপার্জনে–না দিলি না দিলি মন।। 
যা কিছু ভক্ষিতে মনে–ভক্ষ্য তোর প্রতিক্ষণে । যোগাইতেছে সযতনে তব প্রিয় পুত্রগণ । 
ভাব যবে যমে ধরি–নিবে স্ত্রী পুত্র ছাড়ি । 
সে সমে আদর করি–ভক্ষ্য দিবে কোন জন ।। 
এখনও তোমার দেহ—আছে পশু পক্ষী কহে । 
ছিড়ি না খাইছে অহ–কর অশ্রু বরিষণ ।। 
এখনও রসনা আছে–কীটে পোকে না খাইছে । 
কাতরে প্রভুর কাছে–কর ক্ষমা পরার্থন ।।
 এখনও শ্রবণ দোটী আছে–না ঢুকিছে মাটি ।
গুরু উপদেশ খাটি - করায় কর শ্রবণ ।। 
এখনও নয়ন কায় - না মিশিছে মৃত্তিকায় ।
ফজু বলে হায়রে হায় - কি করিলি মৃঢ় জন ।।


Comments