Skip to main content

রশিদ সরকারের গীতিকবিতা - নবীর আহলে বায়তের উপর যে বান্দার নাই মুহব্বত






 নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত 

হবে কাট্টা কাফের দোজখের কীট 

নবীর সাফায়াত, পাইবে না নবীর সাফায়াত ॥ 

সারা জনম নামাজ পড়ে যদি দেহ করে ফানা 

যে জন আহলে বায়াতের উপর মুহাব্বত রাখে না 

হজ, জাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ ॥ মানকুনতুম মাওলাহু বলে হাদিসে দেখ না 

ফাহাজা আলীউন মাওলা রয়েছে বর্ণনা 

নবী কয় আমি যার মাওলা, আলীও তার মাওলা দুই জনে থাকি একসাথ ॥ 

আল্লাহুম্মা ওয়ালেমান ওয়ালাহু বলেছে দীন দেওয়ানা 

বন্ধু বলে গ্রহণ কর ওহে পাক রাব্বানা 

আলীকে যে ভালোবাসে সরকার রশিদ কয় হইয়া উন্মাদ ॥ 


—কবি রশিদ সরকার 

Comments