তবে আহলে হাদিস সালাফিরা এগুলোর ব্যাপারে আপত্তি করে একে বিদাত আখ্যায়িত করেছেন। তারা বলে সাহরির সময়ে মসজিদে তাহাজ্জুদের আযান বা সাহরির আযান দেওয়া উচিৎ কেননা এটা হাদিস এবং অধিকাংশ আলেম উলামা দ্বারা প্রমাণিত। বুখারীর হাদিস নং ৬২১,আযান অধ্যায়, হাদিস নং ৬১৭,ফাতহুল বারী,২/১৩৮ এর দলিল দিয়ে সাহরির আযান বা তাহাজ্জুদের আযান এবং ফজরের আযান অর্থাৎ দুটো আযান দেওয়া অনেক উলামায়ে কিরামদের নিকট বৈধ তবে ইমামসাউরী, আবু হানীফা রহঃ এবং মুহাম্মদ এর বিপরীত মত ব্যক্ত করেন। অতঃপর এ নিয়ে উলামাদের ইখতিলাফ আছে। তবে ফজরের আযান দেয়া অবশ্যই উচিৎ। অনেকের মতে এই ডাকাডাকিকে শব্দদূষণ মনে করেন,এই ডাকাডাকিতে অসুবিধার অভিযোগ শোনা যায়।
%20(3).jpeg)
Comments
Post a Comment