Skip to main content

Posts

প্রসঙ্গ : রাজারবাগী দিল্লুর রহমান ও আলতাফুল বারী আলভী অনুসারী মতাদর্শ।

 প্রসঙ্গ : রাজারবাগী দিল্লুর রহমান ও আলতাফুল বারী আলভী অনুসারী মতাদর্শ।  আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন "দ্বীন ধর্মে কোনো জোরজবরদস্তি নাই"(সুরা বাকারা,আয়াত ২৫৬)। রাসূল সাঃ এক হাদিসে বলেন "শেষ যুগে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা তোমাদেরকে দ্বীনের নামে এমন এমনসব কথা ও হাদীস শোনাবে যা তোমরা কিংবা তোমাদের পূর্বপুরুষরা কেউ কখনো শোননি। অতএব, তোমরা তাদের সংস্রব থেকে সাবধান থাকবে এবং তাদেরও তোমাদের থেকে দূরে রাখবে"(সহীহ মুসলিম)। অপর হাদিসে এসেছে "আমার উম্মত ৭৩টি দল ফেরকায় বিভক্ত হবে। এর মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে আর একটি দল ফেরকা জান্নাতে যাবে"(সুনানে তিরমিযী, হাদীস নং-২৬৪১, আল মু’জামুল কাবীর, হাদীস নং-৭৬৫৯)। অনেক আগে থেকেই কিছু মানুষ ছিল,যারা কুরআন ও সুন্নাহর বিকৃত ব্যাখ্যা দিয়ে সর্বসম্মত ও স্বীকৃত বিষয় এর বিপরীত মতাদর্শ পোষণ করে মানুষকে সত্যপথ থেকে বিচ্যুত করেছে।ইসলামের শুরু থেকেই বিভিন্ন সময়ে মুখরোচক ও চটকদার স্লোগানের ছদ্মাবরণে মানুষকে পথভ্রষ্ট ও জাহান্নামি বানানোর অপচেষ্টা চালিয়ে আসছে।বর্তমানে সারাবিশ্বে মুসলিমদের মাঝে বিভিন্ন দ...

রত্নভান্ডার ১ম খন্ড (Part 1 পর্ব -১)

রত্নভান্ডার এটা একটা মুসলিম আধ্যাত্মিক গীতিকবিতার সংকলন, মাইজভান্ডার,চট্টগ্রাম থেকে প্রকাশিত।   প্রথম অধ্যায় ফজু মিঞা চৌধুরী ছাহেবের রচিত “ তত্ত্ব রত্ন ” বহি হইতে সংস্কলিত ১ নং শে'র  আমার মনের ঠিক নাইরে-আমার দিলের ঠিক নাই । কোন পথে যাইব পন্থা উদ্দেশি না পাই।।  ক্ষণে রাজ বস্ত্র পরি - ক্ষণে পরী হয়ে উড়ি ।  কখনও বিমানে চড়ি - চৌদিকে বেড়াই ।।  ক্ষণে লই জমিদারি - ক্ষণে করি সওদাগরী ।  তক্তে বসি রাজা হই - হুকুম চালাই ।।  কখন যাই নাচে গানে - ক্ষণে থাকি সুরাপানে ।  লোকের ভয়ে কখন যাই - নামাজে দাঁড়াই ।।  প্রতিদিন করি মনে রাত্রে থাকব প্রভুর ধ্যানে ।  ফজরে কি খাব জপি - সজিদাতে যাই ক্ষণে সাধু বেশ ধরি- ঘন ঘন মালা নাড়ি ।  আচ্‌কান চোগা গায়ে মাথে শামলা উড়াই ।।  কিসে লোকে ভাল বলে আছি কেবল সেই ছলে ।  মনের কথা প্রকাশিলে লজ্জার অন্ত নাই ।।  ও মন ; তুমি কথা শুন - তুমি মোটা গাধা হেন ।  খেওনা খেওনা খেতে পানিরে ঘোলাই ।।  তুমি কি খাইয়াছ পারা মন হইয়াছে তার ধারা ।  শীঘ্র পারা বাহির কর মাইজভাণ্ডরে যাই । ২ নং শে'র...

মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম খুশী ও আনন্দিত হওয়ার ঈদ , শর'ঈ ঈদ নয়

 মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলায়হি ওয়াসাল্লাম খুশী ও আনন্দিত হওয়ার ঈদ , শর'ঈ ঈদ নয়  - উপমহাদেশ সহ বিশ্বের বর্তমান সময়ের মুসলিম আলেম,স্কলার,গবেষক,মনীষী,শায়খুল ইসলাম ডঃ তাহির উল কাদেরী  Part-1  মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে খুশী উদযাপন করা শর'ঈ কোন ঈদ নয় আর না আমরা এটাকে শর'ঈ ঈদ মনে করি । তারপরও এটা শর'ঈ ঈদের চেয়েও বেশী বৈশিষ্ট্যমণ্ডিত এবং অনেকগুণ বেশী মর্যাদাময় দিন । এ কারণে এই দিনে খুশী উদযাপন করা একটি স্বভাবজাত কাজ । যদি এটাকে খুশী ও আনন্দিত হওয়ার ঈদও বলা যায় তা কোন অতিরিক্ত কিছু হবে না । ঈদে মিলাদুন্নবী সা: যদিও বছর ঘুরে একবার আসে কিন্তু মিলাদ মাহফিল শিরোনামে হুযূর সাঃ - এর স্মরণ ও সীরাতের আলোচনা সারা বছরই হয়ে থাকে । এটাকে কাল ও স্থানের সাথে সীমাবদ্ধ করা যায় না । আর তাজেদারে কায়েনাত সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - এর শুভজন্মের দিবসকে ‘ ঈদ ’ নামে এ জন্য নামকরণ করা হয় যে , সাধারণত লোকেরা নিজেদের প্রত্যেক বড় খুশী ও আনন্দ প্রকাশের জন্য ' ঈদ ' শব্দ ব্যবহার করে থাকে । মিলাদুন্নবী সাঃ- এর ' দিবস ' প্রসিদ্ধ অর্থে ঈদের দিন । যেমন কোন একান্...

রাজধানী ঢাকার সূত্রাপুরে কমিউনিটি সেন্টারে সীরাতুন্নবী সাঃ সেমিনার অনুষ্ঠিত

 রাজধানী ঢাকার সূত্রাপুরে কমিউনিটি সেন্টারে সীরাতুন্নবী সাঃ সেমিনার অনুষ্ঠিত  আহসান শেখ গত পহেলা অক্টোবর ২০২২ (০৪ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি) শনিবার জাতীয় সীরাত কমিটি বাংলাদেশ এর উদ্যোগে রাজধানী ঢাকার সূত্রাপুরে অবস্থিত সূত্রাপুর  কমিউনিটি সেন্টারে এক সীরাতুন্নবী সাঃ সেমিনার ও সীরাতুন্নবী সাঃ মাহফিল অনুষ্ঠিত। যা জেনারেল শিক্ষিত,স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের জন্যে আয়োজিত হয়। এই অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের অন্যতম সংবাদপত্র দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক ও বাংলাদেশের অন্যতম মাসিক ইসলামী পত্রিকা ম্যাগাজিন মাসিক নেয়ামতের উপদেষ্টা সম্পাদক আল্লামা উবায়দুর রহমান খান নদভী। ফরিদাবাদ জামেয়ার আল্লামা আব্দুল কুদ্দুস এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেন নাই। ঢাকার কয়েকটি ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন। সীরাত সেমিনার বিকাল তিনটায় শুরু হবার কথা থাকলেও আধাঘন্টা দেরীতে বিকাল সাড়ে তিনটায় শুরু হয়। কুরআন তিলাওয়াত ও হামদ নাত নাশিদের মাধ্যমে সেমিনার শুরু হয়।  পরে জাতীয় সীরাত কমিটির মহাসচিব মুফতী মুজিবুর রহমান স্বাগত বক্তব্য দেন। সে...

বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল-সুরেশ্বরী লিখিত তফছিরের বিকৃত ব্যাখ্যা

ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল-সুরেশ্বরী লিখিত তফছিরের বিকৃত ব্যাখ্যা প্রসংগ- আল্লামা সোবহান ডা বাবা জাহাঙ্গীর বা ঈমান আল-সুরেশ্বরী “কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা” নামকরণ করে কুরআনের আয়াতের যে সমস্ত অপব্যাখ্যা রেখেছেন তা একেবারেই উদ্দেশ্য মুলক। এ ব্যাখ্যা ইসলামের মৌলিক বুঝ ও ঈমান হরণ করার বানাউটি উক্তি করে বাংলার মুসলিম নর নারীকে পথভ্রান্ত করার ষড়যন্ত্র হিসেবে ধরা পড়েছে। নিচে ডা. সুরেশ্বরীর লিখিত কোরানুল মাজিদ ২য় ও ৩য় খন্ড এবং “এলমে মারেফত” নামের তিনটি কিতাব হতে দশটি অপব্যখ্যা মুলক উক্তি তুলে ধরা হল: এক: ওয়ামা আল্লামনাহুশ শিঅরা ওয়ামা ইয়ামবাগী লাহু -এবং আমরা (বহুবচন বলা হয়েছে) তাহাকে কবিতা শিখাই নাই এবং তাহার জন্য (তাহা) শোভনীয় নহে। কু:ম: ২য় খন্ড: পৃ: ২৪৪ ছুরা ইয়াছীন-২৯ ব্যাখ্যা তার পরের দুটো আয়াতে আল্লাহ বলেছেন যে, তার হাবিবকে তথা মহা নবীকে কবিতা শেখানো হয়নি, বরং আল্লাহর জাত নুর হতে নুরী কোরান দেওয়া হয়েছে এবং আল্লাহর সঙ্গে প্রত্যক্ষভাবে যোগাযোগ তথা সংযোগ রেখেই এই নুরী কোরান দেওয়া হয়েছে। আসলে নুর, কিন্তু ভাষার শব্দাক্ষরে লিখিত কোরআন বলেও স্বীকার করে পৃথক অক্ষর ব...

ভন্ড পীর পথভ্রষ্ট বাবা জাহাঙ্গীর আল-সুরেশ্বরীর বিকৃত তফছিরের প্রতিবাদ

  বাবা জাহাঙ্গীর আল-সুরেশ্বরীর বিকৃত তফছিরের প্রতিবাদ -আল্লামা সোবহান ডা.বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল-সুরেশ্বীর কোরআনুল মাজিদ ও হুব্হু অনুবাদ ও কিছু কথা বে-ঈমান হোমিও হল ১০৮ নিউ এলিফ্যান্ট রোড (২য় তলা) ঢাকা-১২০০, ফোন ০১৯১১৫৯৭৭৮০, ০১৭১১১২৮১৬৯-এর সুফিবাদ প্রকাশনালয় হতে প্রকাশিত। প্রকাশক *নাহিদ শামসেত্তাব্রীজ *বেদম ওয়ারসী *তামামী সানাই *সারমাস্ত *পূজারী *মাতম *ইনশা *সমনুন মোহেব (ছুফীবাদ প্রকাশনালয়ের পক্ষে) গ্রাম: চুনকুটিয়া ডাক: শুভঢ্যা থানা: কেরানীগঞ্জ জেলা: ঢাকা ডবনংরঃব: িি.িনধনধলধযধহমরৎ.পড়স মুদ্র্রণ: ইছামতি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, সুত্রাপুর, ঢাকা প্রকাশকাল ২০১১ মূল্য ১০০টাকা। প্রথম প্রতিবাদ- ডা. বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী কুরআনুল মাজিদ ৩ খ-ের ১৪ পৃষ্ঠায় নফস ও রূহ এবং আল্লাহ সর্ম্পকে লিখেছেন তা কখনই সত্যের স্থান দখল করে না। তিনি লিখেছেন কোরআনের এই ছোট আয়াতটির দিকে একটু বিশেষ ভাবে লক্ষ করে দেখুন যে কুলিন নাফছি মিন আমরি রাব্বি বলা হয়নি। কেন বলা হয়নি, কারণ আল্লাহর কোন নফস নাই। নফস যাদের আছে তাদের অবশ্যই একটি বার মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। কিন্তু যেহেতু রূহু...

Some Afghan Mujahiden Photos Rare